উত্তর: মুকাব্বির ইক্তিদা করবে ইমামের আর মুছল্লী ইক্তিদা করবে মুকাব্বিরের। মুকাব্বির মূলত ইমামের আওয়াজকে পৌঁছিয়ে দেয়। আর মুকাব্বির হতে হবে মুছল্লীদের মধ্য থেকে। জামাআতের ছালাতে শরীক হয়নি এমন ব্যক্তি মুকাব্বির হতে পারবে না (ছহীহ মুসলিম, হা/৪১৩)।
প্রশ্নকারী : শাহিদুল ইসলাম
কালিহাতী, টাঙ্গাইল।
