কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : শুয়ে শুয়ে কুরআন পড়া জায়েয হবে কি?

উত্তর : কুরআনের আদব ও সম্মান রক্ষা করে যেভাবে পড়তে সুবিধা হবে সেভাবেই পড়বে। চাই তা বসে হোক বা শুয়ে হোক (আলে ইমরান, ১৯১)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে হেলান দিয়ে কুরআন তেলাওয়াত করতেন। আর তখন আমি হায়েযের অবস্থায় ছিলাম (ছহীহ বুখারী, হা/২৯৭; ছহীহ মুসলিম, হা/৩০১)। তবে কুরআন মাজীদ হাতে নিয়ে পড়ানো বা ছাত্রদের শিক্ষাদানের ক্ষেত্রে বসে পড়াই উত্তম। হেরাগুহায় যখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় বসে ছিলেন তখন জিবরীল আলাইহিস সালাম বললেন اقرأ তুমি পড়। তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শেষ পর্যন্ত (ছহীহ বুখারী, হা/৩)। এ হাদীছ দ্বারা ইঙ্গিত পাওয়া যায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় পড়ার জন্য আদিষ্ট হয়েছিলেন।

-তৌকির আহমেদ

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী।


Magazine