কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : ঈদের ছালাতের পূর্বে কিংবা ছালাত চলাকালীন সময়ে কুরবানী করা যাবে কি?

উত্তর : কেউ ঈদুল আযহার ছালাতের পূর্বে কিংবা ছালাত চলাকালীন সময়ে কুরবানী করলে সেটি কুরবানী হবে না। বরং তাকে আরেকটি কুরবানী করতে হবে। জুনদুব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুরানীর ঈদে আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে উপস্থিত ছিলাম। (আমি দেখলাম) তিনি ছালাত আদায় করলেন এবং সালাম ফিরিয়ে ছালাত হতে অবসর হওয়া ছাড়া আর কিছু করলেন না। এসময় তিনি কিছু কুরবানীর গোশত দেখলেন, যা ছালাত আদায়ের পূর্বেই যবেহ করা হয়েছিল। তখন তিনি বললেন, ‘যে ব্যক্তি ছালাত আদায়ের আগে অথবা আমার ছালাত আদায়ের পূর্বে কুরবানীর পশু যবেহ করেছে সে যেন অন্য একটি কুরবানী করে নেয়’ (ছহীহ বুখারী, হা/৯৮৫, ৫৫০০; ছহীহ মুসলিম, হা/১৯৬০; তাহক্বীক্ব মিশকাত, হা/১৪৭২)।

-ইসতিয়াক রহমান, জমিদার পাড়া, ঠাকুরগাঁও

ও আকীমুল ইসলাম, জোতপাড়া, ঠাকুরগাঁও। 


Magazine