উত্তর : না, পুকুরে বা আবদ্ধ পানিতে ফরয গোসল করা যাবে না। কেননা আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যেন অপবিত্র অবস্থায় আবদ্ধ পানিতে গোসল না করে’। তখন আবূ সায়িব রাযিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু! তাহলে সে কীভাবে গোসল করবে? তিনি বললেন, পানি উঠিয়ে নিয়ে গোসল করবে (ছহীহ মুসলিম, হা/৬৮৪; ইবনে মাজাহ, হা/৬০৫, নাসাঈ, হা/২২২)। তবে পুকুর যদি এমন বড় হয়, যার পানি বেশি হওয়ার কারণে চলমান পানির অন্তর্ভুক্ত হয়, তখন সে পানিতে ফরয গোসল করা যাবে।
-আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
