উত্তর : এমন পরিস্থিতিতে ফিৎনার আশঙ্কামুক্ত দূরবর্তী কোন মসজিদে জামা‘আতের সাথে ছালাত আদায়ের চেষ্টা করতে হবে। সেটাও সম্ভব না হলে পরিবারের সদস্যদেরকে নিয়ে বাড়িতে কিংবা পবিত্র কোনো স্থানে জামা‘আতসহ ছালাত আদায় করবে। এতে শারঈ কোনো বাঁধা নেই। আবু দারদা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে গ্রামে তিনজন মানুষ বসবাস করবে, সে স্থানে জামা‘আতে ছালাত আদায় করা না হলে তাদের উপর শয়তান বিজয়ী হয়। অতএব, তুমি জামা‘আতকে নিজের জন্য অপরিহার্য করে নাও। কারণ দলচ্যুত ছাগলকে নেকড়ে বাঘ খেয়ে ফেলে’ (মুসনাদে আহমাদ, হা/২৭৫৫৪; আবুদাঊদ, হা/৫৪৭; নাসাঈ, হা/৮৪৭; মিশকাত, হা/১০৬৭)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যমীন সর্বত্রই মসজিদ; কবরস্থান ও গোসলখানা ব্যতীত’ (আবুদাঊদ, হা/৪৯২; তিরমিযী, হা/৩১৭; মিশকাত, হা/৭৩৭)। অতএব ফিতনার আশঙ্কা থাকলে মসজিদে না গিয়ে জামা‘আতসহ বাড়ীতে বা কোনো পবিত্র স্থানে ছালাত আদায় করাই উত্তম হবে।
-নাঈম ইসলাম
পোওতা বাজার, জয়পুরহাট।
