কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : তারাবীহর ছালাত চলছে এমতাবস্থায় এশার ফরয ছালাতের নিয়ত করে তারাবীহর জামা‘আতে অংশগ্রহণ করা যাবে কি?

উত্তর : নফল ছালাত আদায়কারীর পিছনে ফরয ছালাত আদায় করা যাবে। এতে শরী‘আতে কোন বাধা নেই। মু‘আয বিন জাবাল রাযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে এশার ছালাত আদায় করে নিজ গোত্রে গিয়ে ঐ একই ছালাতের ইমামতি করতেন এবং ওটা তার জন্য নফল ছালাত হিসাবে গণ্য হ’ত (মুসনাদ শাফেঈ, হা/২৩৯; বায়হাক্বী, হা/১৫৩৭; দারাকুৎনী, হা/১০৮৫; মিশকাত, হা/১১৫১)। অতএব এশার নিয়তে কেউ তারাবীহর জামা‘আতে শামিল হ’লে তার এশার ছালাত আদায় হয়ে যাবে।

-আফসানা বিন আজাদ

মহাদেবপুর, নওগাঁ।


Magazine