উত্তর : দ্বিতীয় বিবাহের প্রয়োজন হলে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই বিয়ে করতে পারবে, এতে শরী‘আতে কোন বাধা নেই। কেননা আল্লাহ তা‘আলা সকল মুসলিম ব্যক্তিকেই দু’জন, তিনজন, চারজন বিবাহ করার জন্য শর্তহীনভাবে ইখতিয়ার দিয়েছেন (নিসা, ৩)। তবে বিবাহ করার চেয়ে স্ত্রীদের মাঝে ইনছাফ করার বিষয়টি বেশী যরূরী ও কঠিন। এজন্য দু’জন, তিনজন বিবাহ করার আগে ইনছাফের বিষয়টি ভাবতে হবে। কারণ ইনছাফ না করতে পারলে ক্বিয়ামতের মাঠে ঐ স্বামীকে অর্ধাঙ্গ করে উঠানো হবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যদি কোন ব্যক্তির কাছে দু’জন স্ত্রী থাকে আর সে তাদের মধ্যে ন্যায়বিচার না করে, তাহলে ক্বিয়ামতের দিন সে এক অঙ্গহীন অবস্থায় উঠবে’ (তিরমিযী, হা/১১৪১; আবুদাঊদ, হা/২১৩৩; নাসাঈ, হা/৩৯৪২; ইবনু মাজাহ, হা/১৯৬৯; দারেমী, হা/২২০৬; মিশকাত, হা/৩২৩৬)।
-শিমুল
সাতক্ষীরা সদর, সাতক্ষীর।
