কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : কী পরিমাণ অর্থ থাকলে কুরবানী ওয়াজিব হয়?

উত্তর : কুরবানী ওয়াজিব বা ফরয নয় বরং সুন্নাত। আবু বকর ও ওমর রাযিয়াল্লাহু আনহু সামার্থ্য থাকার পরেও মাঝে মাঝে তারা কুরবানী করেননি। (বায়হাকী, মারিফাতুস সুনানি ওয়াল আসার, হা/১৮৮৯৩ ) সামর্থ্য থাকলে কুরবানী করতে হবে, করা উচিত, করা ভাল। এখানে অর্থের কোন নির্ধারিত হিসাব নেই। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ‘সামার্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানী করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় (ইবনু মাজাহ, হা/৩১২৩; নায়নুল আওত্বার, ৬/২২৭ পৃঃ)।

-সোহরাব

কড়িয়াইল, কিশোরগঞ্জ।


Magazine