উত্তর: কোনো ইবাদতে ফরযে বান্দার কমতি থাকলে বিচারের দিন সেই ইবাদতের নফল দিয়ে তা পূর্ণ করা হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কিয়ামতের দিন সব জিনিসের পূর্বে বান্দার যে আমলের হিসাব হবে, তা হলো ছালাত। যদি তার ছালাত সঠিক হয়, তাহলে সে সফলকাম হবে এবং নাজাত পাবে। আর যদি ছালাত বিনষ্ট হয়ে যায়, তাহলে সে বিফল ও ক্ষতিগ্রস্ত হবে। যদি ফরয ছালাতের মধ্যে কিছু কমতি হয়ে থাকে, তবে মহান আল্লাহ বলবেন, দেখো, বান্দার কোনো নফল ছালাত আছে কি? থাকলে তা দিয়ে ফরযের এ ঘাটতি পূরণ করা হবে। অতঃপর সকল আমলই এভাবে গ্রহণ করা হবে’ (আবূ দাঊদ, হা/৮৬৪; তিরমিযী, হা/৪১৩; নাসাঈ, হা/৪৬৬)। অর্থাৎ ফরয ছিয়ামে ঘাটতি থাকলে সুন্নাত বা নফল ছিয়াম দ্বারা তা পূর্ণ করা হবে, যাকাতে ঘাটতি থাকলে নফল ছাদাকা দিয়ে তা পূর্ণ করা হবে (আল-মাফাতীহ ফী শারহিল মাসাবীহ, ২/৩০৬)। তবে রামাযানের ফরয ছিয়ামের ক্ষেত্রে যাকাতুল ফিতরের বিষয়টি ভিন্ন (আবূ দাঊদ, হা/১৬০৯)।
প্রশ্নকারী : গোলাম রাব্বি
