উত্তর : না, একই ছাগলে কুরবানী ও আক্বীক্বা দেওয়া যাবে না। কারণ কুরবানী ও আক্বীক্বা স্বতন্ত্র ও ভিন্ন ভিন্ন দু’টি গুরুত্বপূর্ণ কর্ম। উভয়ের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। কুরবানী করা হয় আল্লাহর নৈকট্য অর্জনের জন্য (কাউছার, ২)। আর আক্বীক্বা দেয়া হয় শিশুকে বন্ধক থেকে মুক্ত করার জন্য। যা পিতা বা অভিভাবকের প্রতি গুরুত্বপূর্ণ জিম্মেদারী (ইবনু মাজাহ, হা/৩১৬৫; মিশকাত, হা/৪১৫৩)।
-শিহাবুদ্দীন
ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
