উত্তর : রাক‘আত কম হলে বা বেশি হলে অথবা, কত রাক‘আত হয়েছে তা নির্ণয় করতে না পারলে কিংবা তাশাহহুদ ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে। রাক‘আত কম হলে তা পূর্ণ করার পর তাশাহহুদের বৈঠক শেষ করে দু’টি সিজদা দিতে হবে। রাক‘আত বেশি হলে সালাম ফিরানোর পরে হোক অথবা আগে হোক দু’টি সিজদা দিয়ে সালাম ফিরাতে হবে। তাশাহহুদ ছুটে গেলে সিজদা দেয়ার পর সালাম ফিরাতে হবে (ছহীহ বুখারী, হা/১২৩২; ছহীহ মুসলিম, হা/৩৮৯, মিশকাত, হা/১০১৪, ১০১৫, ১০১৭, ১০১৮)। তবে ডাইনে একটি সালাম দিয়ে সাহু সিজদা করার প্রচলিত প্রথার কোনো ভিত্তি নেই। অমনিভাবে সাহু সিজদা করার পরে তাশাহহুদ পড়ারও কোনো ছহীহ হাদীছ নেই।
-মাহমুদ
পলাশবাড়ী, গাইবান্ধা।
