উত্তর : এগুলো শরী‘আত সম্মত নয়। উল্লেখ্য যে, কবরের আযাব হ্রাস হওয়ার নিমিত্তে রাসূল (ছাঃ) দু’টি কররের উপরে খেজুর গাছের যে দু’টি কাঁচা চেরা কা- পুঁতেছিলেন, সেটা ছিল তাঁর জন্য খাছ (বুখারী হা/১৩৬১; মুসলিম হা/২৯২; মিশকাত হা/৩৩৮)। তাছাড়া বুরাইদা আসলামী (রাঃ) ব্যতীত রাসূল (ছাঃ) ও অন্য কোন ছাহাবীর পক্ষ থেকে পরবর্তীতে এমন কোন আমল করার নযীর নেই। কেননা তিনি এর জন্য অছিয়ত করেছিলেন (বুখারী, ‘কবরের উপরে খেজুরের ডাল পুঁতে দেয়া’ অনুচ্ছেদ)। আর কবরের উপরে মাটি দিয়ে এক বিঘতের বেশী উঁচু করা নাজায়েয (মুসলিম হা/১৬৯২)। কবরের ভিতরে ও বাইরে আতর, সুগন্ধি বা গোলাপজল ছিটানো বিদ‘আত (তালখীছুল হাবীর, পৃঃ ১০২)।
প্রশ্নকারী : শহীদুল ইসলাম
দৌলতপুর, কুষ্টিয়া।
