কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : ছিয়াম অবস্থায় তরকারির স্বাদ কীভাবে ও কতটুকু নেয়া যেতে পারে?

উত্তর : ছিয়াম অবস্থায় তরকারির স্বাদ চাখার সময় যাতে কণ্ঠনালী পর্যন্ত তা না পৌঁছে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তাহলে ছিয়াম নষ্ট হবে না। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু বলেন, ঝোল বা কোন বস্ত্তর স্বাদ চাখার সময় কণ্ঠনালী পর্যন্ত না পৌঁছলে কোন ক্ষতি নেই (ইরওয়াউল গালীল, ৪/৮৬ পৃঃ)। অন্যত্র তিনি বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে ঝোল বা কোন বস্ত্তর স্বাদ চেখে দেখলে ছিয়াম নষ্ট হবে না (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/৯৩৬৯; ইরওয়াউল গালীল, হা/৯৩৭, ৪/৮৫ পৃঃ)।

-শাহাদাত হোসেন

 গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।


Magazine