কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : বিষপানে আত্মহত্যাকারীর জানাযা পড়ানো যাবে কি? সে কি জান্নাতে যাবে?

উত্তর : সাধারণ ব্যক্তিগণ আত্মহত্যাকারীর জানাযা পড়তে পারে। তবে আলেম, দ্বীনদার ও পরহেযগার ব্যক্তিগণের উচিত তার জানাযা না পড়া (মাজমূঊ ফাতাওয়া ৪/৩৮২ পৃঃ)। রাসূল (ছাঃ) আত্মহত্যাকারীর জানাযা পড়তেন না (মুসলিম হা/৯৭৮; আবুদাঊদ হা/৩১৮৫; তিরমিযী হা/১০৬৮; নাসাঈ হা/১৯৬৪; ইবনু মাজাহ হা/১৪২৬; মুসনাদে আহমাদ হা/২০৪০৪; নায়লূল আওত্বার ৪/৫১পৃঃ)। উল্লেখ্য যে, আত্মহত্যাকারী যদি ঈমানদার হয়, তবে প্রথমে কঠোর শাস্তি ভোগের পর এক সময় সে জান্নাতে যাবে। ওছমান (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছঃ) বলেছেন, ‘যে ব্যক্তি জেনে বুঝে এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে (মুসলিম হা/২৬; মিশকাত হা/৩৭)।

প্রশ্নকারী : সোহাগ মাহমুদ

 ময়মনসিংহ।


Magazine