কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : নাভীর নিচে হাত বাঁধা সম্পর্কে মুছান্নাফ ইবনে আবী শায়বার ৩৯৬৩ নং হাদীছটির তাহক্বীক্ব জানিয়ে বাধিত করবেন।

উত্তর : আবু মেজলায নামক একজন তাবেঈ থেকে বর্ণিত হওয়ার কারণে হাদীছটি মাক্বতূ‘ (সূত্র বিচ্ছিন্ন) পর্যায়ের, যার উপর আমল করা যাবে না। সুনানে আবুদাঊদের ব্যাখ্যা গ্রন্থ আওনুল মা‘বুদের লেখক বিশিষ্ট মুহাদ্দিছ আযীমাবাদী বলেন, হাদীছটি মাক্বতূ‘ (সূত্র বিচ্ছিন্ন) পর্যায়ের, কেননা বর্ণনাকারী আবু মেজলায তাবেঈ। আর মাক্বতূ‘ হাদীছ দ্বারা দলীল সাব্যস্ত হয় না (আওনুল মা‘বুদ, ১/২৭৫)।

-মাহমূদ বিন খালেদ

মনিরামপুর, যশোর।


Magazine