ঘুম থেকে যে ছালাত উত্তম
থেকো না আর ঘুমে,
ফেরেশতাদ্বয় ইশারাতে
ডাকে তোমার রুমে!
স্নিগ্ধ হাওয়া শীতল করে
প্রশান্তি হয় ক্ষণ,
কাতারবন্দি হলে পরে
ঠাণ্ডা তনু মন!
মাথাটাকে করো নত
তুমি রবের সাথ,
পরকালে মুক্তি পেতে
তুলো যে দুই হাত!
আমলনামা করতে ভারী
ছালাত পড়ো রোজ,
ঘোর আঁধারে খুব সহজে
পাবে আলোর খোঁজ!
-গোলাম আযম
ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
