উত্তর: অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া এবং তাতে অংশগ্রহণ করা মুসলিমদের জন্য নিষিদ্ধ। কেননা এ ধরনের কাজে অংশ নেওয়ার মাধ্যমে অমুসলিমদের শিরকী কর্মকাণ্ড ও বাতিল ধর্মবিশ্বাসকে সমর্থনের ইঙ্গিত প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘শীঘ্রই আমার উম্মতের কিছু দল মূর্তিপূজা করবে এবং মুশরিকদের সাথে মিশে যাবে’ (ইবনু মাজাহ, হা/৩৯৫২)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কা‘বা ঘরের ছবিগুলো দেখতে পেলেন, তখন যে পর্যন্ত তাঁর নির্দেশে তা মিটিয়ে ফেলা না হলো, সে পর্যন্ত তিনি তাতে প্রবেশ করলেন না (ছহীহ বুখারী, হা/৩৩৫২)। যদি রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কোনো বাধ্যবাধকতা থাকে, তাহলে যিম্মীদের (অমুসলিম নাগরিকদের) ধর্মীয় অধিকারের সুরক্ষার উদ্দেশ্যে সেখানে উপস্থিত হওয়া যেতে পারে। তবে তাদের পক্ষে কোনো বক্তব্য দেওয়া যাবে না।
প্রশ্নকারী : আ. হাসীব
ঢাকা।
