উত্তর: পুরুষের ইহরামের পোশাক সেলাইবিহীন দুই টুকরা কাপড় তথা ইযার (লুঙ্গি) ও রিদা (চাদর) হবে এবং মুহরিম ব্যক্তি জামা, পাগড়ি, পায়জামা, টুপি বা মোজা পরবে না (ছহীহ বুখারী, হা/১৫৪২)। আর নারীর ইহরামের নির্দিষ্ট কোনো আলাদা পোশাক নেই, সে স্বাভাবিক শালীন পোশাক পরবে, যা শরীর ঢেকে রাখে, ঢিলেঢালা হয় এবং সৌন্দর্য প্রকাশ যেন না পায়। ইহরাম অবস্থায় নারী নিকাব (মুখঢাক) ও দস্তানা পরবে না (ছহীহ বুখারী, হা/১৮৩৮)। তবে পুরুষ মানুষের সামনে ওড়না জাতীয় কিছু দ্বারা মুখ ঢেকে রাখবে (ইরওয়াউল গালীল, ৪/২১২)।
প্রশ্নকারী : জাহাঙ্গীর আলম
নলডাঙ্গা, নাটোর।
