কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : যেনা, ব্যভিচার, হস্তমৈথুন, পরকীয়া ইত্যাদি পাপ থেকে নিজেকে বিরত রেখে যদি কেউ আজীবন বিবাহ না করে তাহলে কি পাপ হবে?

উত্তর : না, পাপ হবে না। তবে বিবাহ করাই উচিত। কেননা, বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যা বাস্তবায়নের জন্য আল্লাহ ও তাঁর রাসূল আদেশ করেছেন। যা বংশ বাস্তবায়ন ও পরকালীন কল্যানের মাধ্যম। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা তোমাদের পসন্দমত দু’টি, তিনটি বা চার চারটি বিবাহ কর (নিসা, ৪)। অন্যত্র মহান আল্লাহ বলেন, ‘তোমরা তাদের মনিবদের অনুমতিক্রমে ব্যভিচারিণী ও অভিসারিণী ব্যতীত সতী-সাধ্বী নারীদেরকে বিবাহ কর এবং তাদেরকে নিয়মানুযায়ী মোহর প্রদান করবে (নিসা, ২৫)। আয়েশা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বিবাহ করা আমার সুন্নাত। যে আমার সুন্নাতের অনুসরণ করলো না, সে আমার দলভুক্ত নয়। তোমরা বিবাহ কর। কেননা আমি তোমাদের নিয়ে অন্যান্য উম্মতের উপর গর্ব করবো’ (ইবনু মাজাহ, হা/১৮৪৬; সিলসিলা ছহীহাহ, হা/২৩৮৩)।

-নাম প্রকাশে অনিচ্ছুক



Magazine