কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : কুরবানীর পশু ক্রয়ের পর যদি তা ত্রুটিযুক্ত হয়ে যায়, তাহলে কি সেই পশু কুরবানী দেয়া যাবে?

উত্তর : কুরবানীর উদ্দেশ্যে সুস্থ পশু ক্রয়ের পর যদি তা রোগ-ব্যধি আক্রান্ত হয়ে কিংবা কোন দুর্ঘটনায় পড়ে ত্রুটিযুক্ত হয়ে যায় তাহলে উক্ত পশু কুরবানী দেওয়াতে শারঈ কোন বাধা নেই। আব্দুল্লাহ ইবনু যুবায়ের (রাঃ) থেকে বর্ণিত, তার কাছে হজ্জের হাদী তথা কুরবানীর পশুসমূহের মধ্যে একটি কানা বকরী নিয়ে আসা হল। তখন তিনি বললেন, যদি পশুটি তোমাদের কেনার পরে কানা হয়ে থাকে, তাহলে তোমরা তা কুরবানীতে চালিয়ে দাও। আর যদি তোমাদের কেনার আগে থেকেই কানা হয়ে থাকে, তাহলে তার পরিবর্তে অন্য একটি কুরবানী দাও’ (বায়হাক্বী সুনানে ছুগরা, হা/১৭৭৪)। ইমাম নববী বলেছেন, হাদীছটির সনদ ছহীহ (আল-মাজমূ‘, ৮/৩৬৩ পৃঃ)।

-বাবর আলী

পত্নীতলা, নওগাঁ।


Magazine