উত্তর : জাদু সম্পর্কে হুবহু এ অর্থে বর্ণিত কোন হাদীছ পাওয়া যায় না। তবে ইসলামে জাদু চর্চা নিষিদ্ধ এবং তা কাবীরা গোনাহের অন্তর্ভুক্ত। রাসূল (ছাঃ) বলেছেন, ‘তোমরা ধ্বংসাত্মক পাপ হতে বেঁচে থাক। আর তা হল আল্লাহর সাথে শরীক করা ও জাদু করা’ (বুখারী হা/৫৭৬৪; মুসলিম হা/৮৯; মিশকাত হা/৫২)। উল্লেখ্য যে, জ্যোতিষী ও গণকের নিকট যাওয়া ও তাদের কথা বিশ্বাস করা কুফরী (মুস্তাদরাকে হাকেম হা/১৫)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মামুন
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
