উত্তর : যাকাত এবং ফিতরা এক নয়। যাকাত আদায়ের জন্য ধনী হওয়ার শর্ত রয়েছে। যার জন্য নির্ধারিত মাপকাঠি বা নিসাব রয়েছে। অন্যদিকে ফিতরা ধনী-গরীব সকলকেই আদায় করতে হয়। যাকাতের জন্য পবিত্র কুরআনে আটটি খাতে বণ্টনের কথা বলা হয়েছে। অন্যদিকে ফিতরার ক্ষেত্রে ছহীহ হাদীছে শুধুমাত্র ফক্বীর-মিসকীনদের মাঝে বণ্টনের কথা বলা হয়েছে (আবুদাঊদ, হা/১৬০৯)। সুতরাং ফিতরার খাদ্যদ্রব্য শুধুমাত্র ফক্বীর-মিসকীনকেই দিতে হবে এবং যে প্রতিষ্ঠানে ফক্বীর-মিসকীন বা ইয়াতীম লালিত-পালিত হয় সে প্রতিষ্ঠানে দেওয়া যেতে পারে।
