উত্তর : গর্ভে বাচ্চা আসার আগ পর্যন্ত শরী‘আতের শর্ত মোতাবেক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা জায়েয। কিন্তু গর্ভে বাচ্চা চলে আসার পর একমাত্র প্রসূতির জীবন নাশের আশঙ্কা না থাকলে বাচ্চা নষ্ট করা হারাম। অতএব, প্রসূতির জীবননাশের আশঙ্কা না থাকলে বাচ্চা নষ্ট করার জন্য মেডিসিন, ইনজেকশন বিক্রি করা হারাম। আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও আল্লাহভীরুতার কাজে তোমরা একে-অপরকে সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে-অপরকে সাহায্য কর না’ (মায়েদা, ০২)।
- ডা. মোঃ শহীদুল ইসলাম ও আব্দুল আলীম
সাপাহার, নওগাঁ।
