কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): আমি মূলত ২০ টাকা দেওয়ার নিয়্যত করেছি সেটাই দিতাম। কিন্তু পাশে বসা ব্যক্তি বেশি দেওয়ায় আমিও ৫০ টাকা দান করি। পরে মনে হলো, এটা কি রিয়া হলো? এমন কাজ করা যাবে কি? এটা কি রিয়া হবে?

উত্তর: অন্যকে ভালো কাজ করতে দেখে উৎসাহিত হওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে উক্ত কাজটির প্রতি প্রতিযোগিতা করা ইসলামী শরীআতের নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা কল্যাণকর কাজে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করো’ (আল-বাকারা, ২/১৪৮)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ইসলামে কোনো উত্তম পদ্ধতির প্রচলন করে, তার জন্য সেই কাজের ছওয়াব রয়েছে এবং তার পরে যারা সেই অনুযায়ী আমল করবে, তাদের ছওয়াবও সে পাবে; তবে এতে তাদের ছওয়াবের সামান্য পরিমাণও কমানো হবে না’ (ছহীহ মুসলিম, হা/১০১৭)। সুতরাং ২০ টাকা দান করার নিয়্যত করে কেউ যদি ৫০ টাকা দান করে, তাহলে তা রিয়া হবে না। তবে মানুষকে দেখানো ও মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে যদি এমনটি করে, তাহলে তা রিয়া ও শিরক হবে।

প্রশ্নকারী : সবীরুল হক

রংপুর।


Magazine