উত্তর: শিশু অবস্থায় মারা গেলে সে শিশু জান্নাতে গিয়ে জান্নাতীদের খাদেম হবে মর্মে বর্ণিত হাদীছ ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তার আল-মু‘জামুল আওসাত্ব গ্রন্থে উল্লেখ করেছেন (আল-মু‘জামুল আওসাত্ব, হা/৫৯৫৭)। কিন্তু এই হাদীছের সনদগুলো যঈফ (হাদিল আরওয়াহ, ইবনুল কায়্যিম, ১/২১৫)। সঠিক কথা হলো মৃত ব্যক্তি ছোট হোক বা বড়, জান্নাতে সে ত্রিশ বা তেত্রিশ বছর বয়সের হবে (তিরমিযী, হা/২৫৬২; হাদিল আরওয়াহ, ইবনুল কায়্যিম, ১/২১৫)।
প্রশ্নকারী : মো. তানভীর হাসান রায়হান
অক্সিজেন মোড়, চট্টগ্রাম।
