উত্তর : না, জায়েয হবে না। কেননা ঋণগ্রহীতা স্বেচ্ছায় কিছু প্রদান করুক কিংবা দাতা কিছু চেয়ে নিক উভয় অবস্থাতেই তা সূদ হবে। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ধার দেয়, তখন সে যেন তার নিকট থেকে হাদিয়া গ্রহণ না করে’ (নায়লুল আওত্বার মিন আহাদীছি সাইয়িদিল আখইয়ার শারহ মুনতাক্বাল আখবার, ৫/২৮৭ পৃ.; মিশকাত, হা/২৮৩২, সনদ ছহীহ)। আবু বুরদা ইবনে আবু মূসা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি মদীনায় এসে আব্দুল্লাহ ইবনে সালাম রাযিয়াল্লাহু আনহু-এর সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি বললেন, তুমি এমন এলাকায় বাস করো, যেখানে সূদের প্রচলন অনেক বেশি। অতএব কারও উপর যদি তোমার কোনো প্রাপ্য থাকে, আর সে যদি তোমাকে এক বোঝা খড়, এক গাঁটরি যব বা ঘাসের একটি বোঝাও উপঢৌকন দেয়, তাহলে তা গ্রহণ করো না। কেননা তা সূদ’ (ছহীহ বুখারী, হা/৩৮১৪; মিশকাত, হা/২৮৩৩, সনদ ছহীহ)। সুতরাং এ ধরনের হারাম গ্রহণ করা থেকে বেঁচে থাকা আবশ্যক।
-গোলাম রাবিব
তানোর, রাজশাহী।
