উত্তর : স্বামীর উপার্জিত সম্পদের মালিকানা স্বামীরই। সে যেখানে ইচ্ছা, যতটুকু ইচ্ছা ব্যয় করতে পারে। স্ত্রীর খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। মহান আল্লাহ বলেন, ‘স্বামীর দায়িত্ব হলো তাদের (স্ত্রীদের) ন্যায়সঙ্গতভাবে খাদ্য ও পরিধেয় বস্ত্র প্রদান করা’ (বাক্বারাহ, ২৩৩)। তিনি আরও বলেন, ‘তোমরা যেমন গৃহে বাস করো, সামর্থ্য অনুযায়ী তাদেরও তোমরা সেরূপ গৃহে বাস করাবে’ (ত্বালাক, ৬)। এ সকল চাহিদা পূরণ করার পর স্বামী যদি তার উপার্জিত সম্পদ সৎ পথে ন্যায়সঙ্গতভাবে খরচ করে তাহলে তাতে স্ত্রীর আপত্তি করার কোনো অধিকার নেই। বরং স্বামী অভাবীদের প্রতি সহযোগিতার হাত বাড়ালে স্ত্রীর উচিত স্বামীকে সমর্থন করা (মায়েদাহ, ২)। আর নিকটাত্মীয়দের দান সবচেয়ে উত্তম দান। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাযিয়াল্লাহু আনহু-কে লক্ষ্য করে বলেন, আমি ভালো মনে করি, তুমি বাগানটি তোমার আত্মীয়দের মাঝে দান করে দাও। আবু তালহা রাযিয়াল্লাহু আনহু তখন সেটি তার আত্মীয় ও চাচাতো ভাইদের মাঝে বণ্টন করে দেন’ (বুখারী, হা/১৪৬১; মুসলিম, হা/৯৯৮)।
-সাবিকুন নাহার
ফুলবাড়িয়া, দিনাজপুর।
