উত্তর: যদি কোনো ব্যক্তি স্টুডেন্ট ভিসার শর্ত মেনে একটি দেশে প্রবেশ করে এবং ভিসার শর্তে সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি থাকে, তাহলে ইচ্ছাকৃতভাবে সেই সীমা অতিক্রম করা উচিত নয়। অতিরিক্ত কাজটি হালাল হলেও চুক্তি ভঙ্গ ও আইন লঙ্ঘনের কারণে সে গুনাহগার হবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো’ (আল-মায়েদা, ৫/১)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মুসলিমগণ তাদের শর্তাবলির উপর প্রতিষ্ঠিত থাকবে’ (আবূ দাঊদ, হা/৩৫৯৪)। যে ব্যক্তি কোনো দেশে নিরাপত্তা ও অনুমতি (ভিসা) নিয়ে প্রবেশ করে, তার উপর সেই দেশের সঙ্গে সম্পাদিত শর্তাবলি মেনে চলা আবশ্যক (আশ-শারহুল মুমতে‘, ৮/৪৬১)। সুতরাং তার অতিরিক্ত আয় হালাল হলেও, চুক্তি ভঙ্গ করা অনুচিত।
প্রশ্নকারী : জিহাদ
গাজীপুর।
