উত্তর : একাকী বা পর্দার মধ্যে মহিলা পরিবেশে পায়ের পাতা ঢেকে রাখার প্রয়োজন নেই। তবে যদি এমন কোনো স্থানে হয় যেখানে পরপুরুষের সমাগম রয়েছে তাহলে যথাসাধ্য ঢেকে রাখবে। আর এটাই হবে তাক্বওয়ার পরিচয়ক। মহান আল্লাহ বলেন, ‘তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় করো’ (তাগাবুন, ১৬)। কেননা দু’হাতের তালু ও চেহারা ব্যতীত মহিলাদের সর্বাঙ্গ সতরের অন্তর্ভুক্ত (আবুদাঊদ, হা/৩৫৮০; মিশকাত, হা/৪৩৭২)।
-আব্দুর রহমান
গেদিপাড়া, ঠাকুরগাঁও।
