উত্তর : কোন হিন্দু বা বিধর্মীদেরকে প্রথমে সালাম দেওয়া যাবে না। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা ইয়াহূদী ও খ্রিস্টানদেরকে প্রথমে সালাম দিও না’ (মুসলিম, হা/২১৬৭; মিশকাত, হা/৪৬৩৫)। তবে তারা যদি সালাম দেয় তাহলে শুধুমাত্র وَعَلَيْكُمْ ‘ওয়া আলায়কুম’ বলতে হবে। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইয়াহূদী ও খ্রিস্টানরা যখন তোমাদেরকে সালাম দিবে তখন তোমরা বলবে ‘ওয়া আলায়কুম’ (বুখারী, হা/৬২৫৮; মুসলিম, হা/২১৬৩; মিশকাত, হা/৪৬৩৭)। হিন্দু শিক্ষককে কুশলাদি জিজ্ঞাসা করে সম্মান জানানো যায়।
-সুজন আলী
মুন্সীপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
