উত্তর : আওয়াল ওয়াক্তে ছালাত আদায় করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। কেননা আওয়াল ওয়াক্তে ছালাত আদায় করাই শ্রেষ্ঠ আমল। উম্মে ফারওয়া রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হল, কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, আওয়াল ওয়াক্তে ছালাত আদায় করা’ (আবুদাঊদ, হা/৪২৬, ছহীহ-আলবানী, ছহীহ ইবনু হিববান, হা/১৪৭৫, ছহীহ- শু‘আইব আল-আরনাঊত্ব; ছহীহুল জামে‘, হা/১০৯৩)।
-তানসুভা
ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
