কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): রামাযান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। এরপরও মনের মাঝে বিভিন্ন ওয়াসওয়াসা ও খারাপ চিন্তা কাজ করে, এর কারণ কী?

উত্তর: অন্তরে ওয়াসওয়াসা (কুমন্ত্রণা) ও মন্দ চিন্তা আসার ক্ষেত্রে একাধিক বস্তুর ভূমিকা থাকে। যেমন- শয়তান, নফসে আম্মারাহ (মন্দ কাজের আদেশকারী অন্তর), পুরনো বদ অভ্যাস, দুষ্টু লোকের প্ররোচণা ইত্যাদি। আর রামাযান মাসে শয়তানকে বেঁধে রাখা হলেও অবশিষ্ট বস্তুগুলোর কার্যক্রম চলমান থাকে। তবে বছরের বাকি মাসগুলোর তুলনায় রামাযান মাসে গুনাহের পরিমাণ কমে যায় এবং পূর্ণ নিয়ম মেনে ছিয়াম পালনকারী ব্যক্তির অন্তরে কুমন্ত্রণা বা মন্দ চিন্তা আসার পরিমাণও কমে যায় (ছহীহ বুখারী, হা/১৮৯৯; ফাতহুল বারী, ৪/১১৪)।

প্রশ্নকারী : জহিরুল ইসলাম

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine