কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): ইস্তিঞ্জা করার সময় আযান কানে শোনা গেলে উত্তর দেওয়া যাবে কি? না দেওয়া গেলে দেওয়ার নিয়্যত থাকায় সে কি নেকী পাবে?

উত্ত: ইস্তিঞ্জা অবস্থায় আযানের উত্তর দেওয়া উচিত নয়। কারণ এটি আল্লাহর যিকির, আর এ অবস্থায় যিকির থেকে বিরত থাকা শরীআতের নির্দেশ। তবে ইস্তিঞ্জা শেষ করে ওযূ বা পরিচ্ছন্ন হওয়ার পর আযানের উত্তর দিতে পারেন, যদি আযান তখনও চলমান থাকে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এক ব্যক্তি সালাম দিলেন। তখন তিনি পেশাব করছিলেন। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেননি, বরং তায়াম্মুম (অন্য বর্ণনায় পরিচ্ছন্ন হওয়া) করার পর উত্তর দিলেন এবং বললেন, ‘আমি পবিত্রতা ছাড়া আল্লাহর যিকির করতে অপছন্দ করি’ (আবূ দাঊদ, হা/১৭)। যদি কেউ ইচ্ছাকৃতভাবে অবহেলা না করে, বরং শরীআতের আদব রক্ষার জন্য আযানের উত্তর না দেন এবং তার আন্তরিক ইচ্ছা থাকে আযানের উত্তর দেওয়ার, তাহলে আল্লাহ তাআলা নিয়্যত অনুযায়ী ছওয়াব দান করবেন (ছহীহ বুখারী, হা/১)। কেননা বান্দা অসুস্থ হলে বা সফরে থাকলে, সুস্থ ও মুকীম অবস্থায় যে আমল করত, তার সমপরিমাণ ছওয়াব তার জন্য লেখা হয় (ছহীহ বুখারী, হা/২৯৯৬)।

প্রশ্নকারী :মো. তাহেনুর রহমান

নয়নপুর, সদর, দিনাজপুর।

Magazine