কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : পাপ থেকে দূরে থাকার উত্তম পদ্ধতি কী?

উত্তর : হৃদয়ে তাক্বওয়া বা আল্লাহ্র ভয়-ভীতি অবলম্বন করাই হল পাপ থেকে দূরে থাকার সর্বোত্তম পদ্ধতি। মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে দাঁড়ানোর ভয় রাখে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, অবশ্য জান্নাতই হবে তার আবাসস্থল’ (নাযি‘আত ৪০-৪১)। অন্য আয়াতে তিনি বলেন, ‘অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির। অনন্তর যে দান করে ও মুত্ত্বক্বী হয়; যা উত্তম তাকে সত্য মনে করে; অচিরেই আমি তার জন্য সহজ পথকে আরও সহজতর করে দিব’ (লায়ল, ৪-৭)।

-নাহিদ বিন বেলাল

খানসামা, দিনাজপুর।


Magazine