উত্তর : হজ্জ পালন করতে গিয়ে কোন কারণে মদীনায় চলে গেলে সেখানে মৃত্যুবরণের আশা করতে পারে। কেননা তাতে কল্যাণ আছে। ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মদীনায় মৃত্যুবরণ করবে তাদের জন্য আমি সুফারিশ করব (মুসনাদে আহমাদ, হা/৫৪৩৭; তিরমিযী, হা/৩৯১৭; মিশকাত, হা/২৭৫০)। ওমর রাযিয়াল্লাহু আনহু নিম্নরূপ দু‘আ করতেন, اللَّهُمَّ ارْزُقْنِىْ شَهَادَةً فِى سَبِيْلِكَ وَاجْعَلْ مَوْتِىْ فِىْ بَلَدِ رَسُوْلِكَ ‘হে আল্লাহ! আপনি আমাকে আপনার পথে শাহাদতবরণ করার রিযিক দান করুন এবং আপনার রাসূলের শহরে মৃত্যুদান কারুন’ (ছহীহ বুখারী, হা/১৮৯০)।
-আরাফাত রহমান
সৈয়দপুর, ঠাকুরগাও।
