উত্তর : ওযূ শেষে পাত্রের অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। আবু হায়্যা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাযিয়াল্লাহু আনহু-কে তিন তিনবার করে ওযূ করতে দেখলাম। অতঃপর তিনি দাঁড়িয়ে ওযূর অবশিষ্ট পানি পান করলেন এবং বললেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ করেছিলেন আমিও সেরূপ করেছি (নাসাঈ, হা/১৩৬)। এ কারণে ট্যাপ বা টিউবওয়েলে ওযূ করলেও ওযূ শেষে একটু পানি হাতে নিয়ে দাঁড়িয়ে পান করা ভাল।
-আবু সাঈদ
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
