উত্তর: ই‘তিকাফ ছিয়াম অবস্থায় জুমআ মসজিদে ও রামাযানের শেষ দশকে হতে হবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ই‘তিকাফকারীর জন্য সুন্নাত হলো সে কোনো রোগী দেখতে যাবে না, জানাযায় অংশগ্রহণ করবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, তার সাথে সহবাস করবে না এবং অধিক প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, ছিয়াম না রেখে ই‘তিকাফ করবে না এবং জামে মসজিদে ই‘তিকাফ করবে (আবূ দাঊদ, হা/২৪৭৩)। ই‘তিকাফের সর্বনিম্ন সুন্নাত সময় ১০ দিন (ছহীহ বুখারী, হা/৮১৩)। আর উমার রাযিয়াল্লাহু আনহু যে একদিন ই‘তিকাফ করেছিলেন তা ছিল মানতের ছিয়াম। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উমার রাযিয়াল্লাহু আনহু জাহিলিয়্যাতের যুগে মসজিদে হারামে ই‘তিকাফ করার মানত করেছিলেন। আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘তোমার মানত পূরণ করো’ (ছহীহ বুখারী, হা/২০৪৩)।
প্রশ্নকারী : সাকিবুল হাসান
নীলফামারী।
