কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): চার রাকআত বিশিষ্ট ছালাতে যদি প্রথম বৈঠকে তাশাহহুদের পর ভুল করে দরূদ পড়ে ফেলি এবং সাথে সাথে যদি স্মরণে আসে, তাহলে কি ছালাত শেষে সাহু সিজদা দিতে হবে? কী কী ভুল হলে সাহু সিজদা দিতে হয়?

উত্তর: এমতাবস্থায় সাহু সিজদা লাগবে না। কেননা প্রথম তাশাহহুদে দরূদ পড়ার প্রমাণ রয়েছে। হাদীছে এসেছে, দুই রাকআতের পরে তোমরা বসে বলবে, ‘আত্তাহিয়্যাতু লিল্লাহি...’, এরপর যে দু‘আ ইচ্ছা হয় তা পাঠ করবে’ (নাসাঈ, হা/১১৬৩)। সাহু সিজদা প্রধানত যেসব ক্ষেত্রে দিতে হয়- ১. ছালাতের কোনো ওয়াজিব (যেমন- প্রথম তাশাহহুদ) ভুলে বাদ পড়লে সাহু সিজদা দিতে হয় (ছহীহ বুখারী, ৮২৯/১২৩০; ছহীহ মুসলিম, হা/৫৭০)। ২. ভুলে ছালাতে অতিরিক্ত রুকন বা রাকআত হয়ে গেলে, সাহু সিজদা দিতে হয় (ছহীহ বুখারী, হা/১২২৬)। ৩. রাকআতের সংখ্যা নিয়ে সন্দেহ হলে শরীআত নির্ধারিত নিয়ম অনুযায়ী রাকআত পূর্ণ করে সাহু সিজদা করতে হয় (ছহীহ মুসলিম, হা/৫৭১ ও ৫৭২)।

প্রশ্নকারী : মোহাম্মদ শিমুল

ঢাকা।

Magazine