উত্তর: যদি তিনি জমিসহ পুরো ভবনকে মসজিদ হিসেবে ওয়াকফ করে দেন, তাহলে পরবর্তীতে তিনি উপরের তলাগুলো অর্থের বিনিময়ে নিজস্ব আবাসিক ফ্ল্যাট বানাতে পারবেন না। কারণ ওয়াকফ সম্পত্তি আল্লাহর জন্য নির্ধারিত। উমার ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু-এর ওয়াকফ সম্পর্কে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তুমি চাইলে মূল সম্পত্তি (ওয়াকফ হিসেবে) আটকে রাখো এবং এর ফল দান করো। তা বিক্রি করা যাবে না, হিবা করা যাবে না এবং উত্তরাধিকারসূত্রে বণ্টন করা যাবে না’ (ছহীহ বুখারী, হা/২৭৩৭; ছহীহ মুসলিম, হা/১৬৩২)। কোনো বস্তু ওয়াকফ করা হলে তা ওয়াকফকারীর মালিকানা থেকে বের হয়ে যায় (আল-মুগনী, ৬/১৮৫)। তবে মসজিদের উন্নয়নের জন্য উপর তলা বা নিচ তলায় হোক একাধিক ফ্ল্যাট তৈরি করে ভাড়া দেওয়া যায়।
প্রশ্নকারী : আব্দুল কাদির
ঢাকা।
