কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম। একথা কি ঠিক? হিন্দু ধর্মের সাথে পূর্বের কোনো নবী রাসূলের সম্পৃক্ততা আছে কি, যেমনটা ইয়াহূদী ও নাছারার সাথে আছে?

উত্তর: সকল নবী-রাসূল হিন্দু ধর্ম তথা মূর্তিপূজা বা শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন৷ পৃথিবীর প্রাচীন এবং একমাত্র আল্লাহ তাআলা প্রদত্ত ধর্ম হলো ইসলাম (আল্লাহ তাআলার একত্ববাদের ধর্ম), যা আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম-এর মাধ্যমে শুরু করে সকল নবী-রাসূল আলাইহিমুস সালাম-এর উপর অবতীর্ণ করেছেন (আলে ইমরান, ৩/১৯; আন-নাহল, ১৬/৩৬)। যে ইসলামের উপর আদম ও নূহ আলাইহিমুস সালাম-এর মধ্যবর্তী দশ প্রজন্ম প্রতিষ্ঠিত ছিল (তাফসীর আত-তাবারী, সূরা আল-বাকারা, ২/২১৩, খণ্ড ৪, পৃষ্ঠা ২৭৫–২৭৬; আল-মুসতাদরাক, হা/৪০৫৭)। সুতরাং ‘পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম’ কথাটি বিভ্রান্তিমূলক মিথ্যা কথা। পূর্বের কোনো নবী-রাসূলের হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ততা ছিল না। বরং সকল নবী-রাসূলের ধর্ম ছিল এক, তা হচ্ছে ইসলাম (ছহীহ বুখারী, হা/৩৪৪৩; ছহীহ মুসলিম, হা/২৩৬৫)।

প্রশ্নকারী : ইসহাক

চাঁপাই নবাবগঞ্জ।

Magazine