উত্তর : ছাফওয়া শব্দটি আরবী। যার অর্থ শ্রেষ্ঠাংশ। নিবরাস শব্দটিও আরবী। যার অর্থ প্রদীপ। এ অর্থের বিবেচনায় শুধু ছাফওয়া কিংবা ছাফওয়া নিবরাস নাম রাখা যাবে। কিন্তু ওয়াইবাহ শব্দটি নির্ভরযোগ্য অভিধানের কোনো শব্দ নয় এবং তার সুস্পষ্ট কোনো অর্থও জানা যায় না। তাই একত্রে ‘ছাফওয়া নিবরাস ওয়াইবাহ’ নাম রাখা ঠিক হবে না। ফিরোজ শাহ নাম রাখা যায়। কেননা ফিরোজ শাহ নামটি ফার্সী ভাষার শব্দযোগে গঠিত। যার অর্থ বিজয়ী বীর বা যোদ্ধা এবং বাদশাহ। তবে অর্থবোধক সুন্দর আরবী নাম নির্বাচনের পরামর্শ দেওয়া হলো। কেননা সুন্দর অর্থপূর্ণ নামই মহান আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় ও গ্রহণীয়। ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ ও আব্দুর রহমান’ (মুসলিম, হা/২১৩২; আবুদাঊদ, হা/৪৯৫০)।
-ফিরোজ শাহ
শাহজাদপুর, পাবনা।
