উত্তর : যেসব প্রতিষ্ঠানে শিরক ও বিদ‘আতী কর্মকা- চালু আছে সেসব প্রতিষ্ঠানে দান-খয়রাত করা থেকে বিরত থাকতে হবে। কেননা সেখানে দান করলে পাপ কাজে সহযোগিতা করা হবে। আর আল্লাহ তা‘আলা পাপ ও অন্যায় কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পরস্পর নেকী ও তাক্বওয়ার কাজে সহযোগিতা কর এবং পাপ ও অন্যায় কাজে সহযোগিতা কর না’ (মায়েদাহ, ২)।
সাইফুল ইসলাম
চরফ্যাশন, ভোলা।
