কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : স্মামী-স্ত্রীর মাঝে ঝগড়া চলার এক পর্যায়ে স্ত্রী রাগের মাথায় স্বামীকে বলে, ‘তোকে তালাক দিলাম তালাক, তালাক, তালাক’। স্ত্রী কর্তৃক প্রদত্ত্ব উক্ত তালাক কার্যকর হবে কি?

উত্তর : স্ত্রী কর্তৃক প্রদত্ত উক্ত তালাক কার্যকার হবে না। কেননা স্ত্রীর পক্ষ থেকে তালাক প্রদান করা যায় না বরং খোলা তালাক প্রার্থনার বিধান আছে। সুতরাং দাম্পত্য জীবন সুখের না হলে স্ত্রী ইচ্ছে করলে সমাজের দায়িত্বশীল অথবা কাজীর মাধ্যমে খোলা তালাক প্রার্থনা করবে। যেমন ছাবিত ইবনে কায়স রাযিয়াল্লাহু আনহু-এর স্ত্রী করেছিলেন। ইবনে আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ছাবিত ইবনু কায়স রাযিয়াল্লাহু আনহু-এর স্ত্রী নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! ছাবিত ইবনে কায়স রাযিয়াল্লাহু আনহু-এর ব্যবহার ও দ্বীনদারী সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু ইসলামের ছায়ায় থেকে আমার দ্বারা স্বামীর অবাধ্যতা পসন্দ করি না। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তবে কি তুমি তার বাগান তাকে ফেরত দিবে? সে বলল, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি তোমার বাগান গ্রহণ করো এবং তাকে এক তালাক দিয়ে দাও’ (ছহীহ বুখারী, হা/৫২৭৩; তাহক্বীক্ব মিশকাত, হা/৩২৭৪)।

-সালাহউদ্দীন

পুঠিয়া, রাজশাহী।



Magazine