উত্তর: আলমগীর ফার্সি শব্দ। এর অর্থ হলো পৃথিবীর বাদশাহ বা পৃথিবীর নিয়ন্ত্রক। এই ধরনের নাম রাখা উচিত নয়। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিনে ঐ লোকের নাম সবচেয়ে ঘৃণিত, যে তার নাম রেখেছে রাজাদের রাজা’ (ছহীহ বুখারী, হা/৬২০৬)। নাম রাখা হয়ে গেলে তা পরিবর্তন করে সুন্দর অর্থবহ নাম রাখা উচিত। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট নামসমূহ পরিবর্তন করে (ভালো নাম রেখে) দিতেন (তিরমিযী, হা/২৮৩৯)।
প্রশ্নকারী : মো. আলমগীর হোসেন
চারাবাগ, আশুলিয়া, সাভার, ঢাকা।
