উত্তর: প্রথমত, ইসলামে পুরুষের জন্য একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণের সুযোগ আছে। তবে ভরণপোষণ, আবাসন ও সার্বিক বিষয়ের দায়িত্ব গ্রহণের সামর্থ্য থাকতে হবে। অনথ্যায় একাধিক বিবাহ করা যাবে না (আন-নিসা, ৪/৩)। এজন্য উভয়ের আলাদা রুম বা আলাদা বিছানার ব্যবস্থা করতে হবে। আর এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না। কেননা এক স্ত্রীর সতর (লজ্জাস্থান) অপর স্ত্রীর সামনে প্রকাশ হওয়া জায়েয নেই। এছাড়া এটি শালীনতা ও লজ্জাশীলতার পরিপন্থী। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক ধর্মের একটি বৈশিষ্ট্য আছে। ইসলামের বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা’ (ইবনু মাজাহ, হা/৪১৮২)। এমতাবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি বরকতের দু‘আ করতে হবে।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।
