উত্তর: নূহ আলাইহিস সালাম-এর চারজন পুত্র সন্তান ছিলেন। তারা হলেন কেনান, হাম, সাম ও ইয়াফেস। ইয়াফেসের বংশ থেকে এসেছে ইয়াজূজ-মাজূজ। যুলক্বারনাইন বাদশাহ একদা কোনো এক এলাকায় যান। ঐ এলাকার অধিবাসীরা তার কাছে অভিযোগ করে যে, আমাদের এলাকায় দুটি দল বিপর্যয় সৃষ্টি করে, তাই আমাদের জন্য একটা ব্যবস্থা করুন। ঐ দলদ্বয়কে প্রতিরোধকল্পে তখন তিনি গিরিপথের মাঝে সীসাঢালা প্রাচীর নির্মাণ করেন। এই বিপর্যয় সৃষ্টিকারী দলই হলো ইয়াজূজ-মাজূজ। তারা কিয়ামতের প্রাক্কালে ঈসা আলাইহিস সালাম-এর সময় পৃথিবীতে উত্থিত হবে। বাদশাহ যুলক্বারনাইনের গড়া প্রাচীর ভেঙে তারা সেদিন বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব খেয়ে ফেলবে। তাদের সাথে কেউ লড়াই করতে পারবে না। এক সময় তারা বায়তুল মুক্বাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি। এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাদের তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন। একদা ঈসা আলাইহিস সালাম তাদের জন্য বদদু‘আ করবেন। এতে তারা সবাই মারা যাবে ও পঁচে দুর্গন্ধ হবে। আল্লাহ শকুন পাঠাবেন। লাশগুলোকে তারা নাহবাল নামক স্থানে নিয়ে নিক্ষেপ করবে (আল-কাহফ, ১৮/৯৪-৯৮; ছহীহ মুসলিম, হা/২৯৩৭; ফাতহুল বারী, ১৩/১০৬-১১০)।
প্রশ্নকারী : আদিল আহনাফ
রাজশাহী।
