কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): ছালাত যদি তিন‌ বা চার রাকআত বিশিষ্ট হয় এবং মাসবূক এসে যদি দেখে যে, ইমাম রুকূতে আছেন, তাহলে সে প্রথমে তাকবীরে তাহরীমা (আল্লাহু আকবার) বলে রাফউল ইয়াদাইন করবে। অতঃপর হাত বেঁধে পুনরায় ‘আল্লাহু আকবার’ বলে রুকূতে চলে যাবে কি? নাকি সরাসরি রুকূতে যাবে? মাসবূকের কি রুকূতে যেতে রাফউল ইয়াদাইন করতে হবে?

উত্তর: মাসবূক ব্যক্তি যদি এসে ইমামকে রুকূতে পায়, তাহলে তাকবীরে তাহরীমা তথা আল্লাহু আকবার বলে রাফউল ইয়াদাইন করে সরাসরি ইমামের অবস্থান গ্রহণ করবে। দ্বিতীয়বার তাকবীর বা রাফউল ইয়াদাইন করা লাগবে না। মুআয ইবনু জাবাল রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ ছালাত আদায় করতে এসে ইমামকে কোনো এক অবস্থায় পেল, তখন ইমাম যেরূপ করে সেও যেন অনুরূপ করে’ (তিরমিযী, হা/৫৯১)। 

-মো. হাবিবুল্লাহ

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

Magazine