কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : কুরআন হাত থেকে পড়ে গেলে তার কাফফারা কি?

উত্তর : কুরআন আল্লাহ্র কালাম। এর যথাযথ সম্মান করতে হবে। কেউ যদি কুরআন বা ইসলামের অন্য কোন বিষয় নিয়ে ইচ্ছাকৃতভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাহলে সে কাফির হয়ে যাবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে হাত থেকে কুরআন পড়ে গেলে সেজন্য অনুতপ্ত হতে হবে এবং এভাবে যেন না পড়ে তার জন্য সতর্ক থাকতে হবে। কারণ কুরআন সর্বাধিক মর্যাদাসম্পন্ন পবিত্র গ্রন্থ (বুরূজ, ২২)। তবে তার কাফফারা হিসাবে কুরআনের ওযনে চাল দিতে হবে এ কথা সঠিক নয়।

-মারুফ

চারঘাট, রাজশাহী।


Magazine