কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): আড়াই বছরের বাচ্চার হজ্জ হবে কি? হজ্জের বিভিন্ন কাজ সে করতে না পারলে বাবা-মা করে দিতে পারবে কি? যেমন- তাওয়াফ, সাঈ, পাথর নিক্ষেপ?

উত্তর: আড়াই বছর বয়সের বাচ্চার হজ্জ হবে, তবে সেটা নফল হজ্জ গণ্য হবে এবং তার প্রতিদান তার অভিভাবক পাবে (ছহীহ মুসলিম, হা/৩১৪৬)। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে ফরয হজ্জ আদায় করতে হবে, যদি সামর্থ্যবান হয়। হজ্জের যেসব কাজ সে করতে পারবে না, সেসব কাজের ক্ষেত্রে তার পক্ষ থেকে তার অভিভাবকের নিয়্যতই যথেষ্ট। অর্থাৎ অভিভাবক নিজের এবং বাচ্চার পক্ষ থেকে নিয়্যত করে সেসব কাজ সম্পন্ন করবে। বাচ্চার জন্য আলাদা করে তাওয়াফ বা সাঈ করতে হবে না (ছহীহ মুসলিম, হা/১৩৩৬; ইরওয়াউল গলীল, হা/৯৮৬)।

প্রশ্নকারী : বাহাদুর শাহ

বংশাল, ঢাকা।


Magazine