উত্তর: মহিলারা হায়েয অবস্থায় সূরা মুখস্থ পড়তে পারবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েয অবস্থায় সব করতে বলেছিলেন; ছালাত ও তাওয়াফ ব্যতীত (মুসলিম, হা/১২১১; মুসনাদে আহমাদ, হা/২৬০৮৫০)। কেননা হায়েযের এই দিনগুলোতে কুরআন না পড়ার কারণে ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা স্পষ্টতই রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ পরিপন্থী (বুখারী, হা/৫০৩১; মুসলিম, হা/৭৯০)। আর তাই এই অবস্থায় ঋতুবতী মহিলা ছেলে-মেয়েদেরকে মুখস্থ থেকে কুরআন শিক্ষাও দিতে পারবেন।
-নাজনীন পারভীন
আক্কেলপুর, জয়পুরহাট।
